,

গানবাংলার তাপস সস্ত্রীক করোনা আক্রান্ত

news-image

বিনোদন ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। তার স্ত্রী ফারজানা মুন্নীও একই রোগী আক্রান্ত হয়েছেন।

কৌশিক হোসেন তাপস নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি আবেগঘন স্ট্যাটাসও দিয়েছেন এবং আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ফেসবুকে তাপস লেখেন, আমরা দুজনেই পজিটিভ ফলাফল হাতে পেলাম! যে পজিটিভ আমাদের দাঁড় করিয়ে দিলো নতুন এক অন্ধকারের মুখোমুখি।

তিনি আরো লেখেন, আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তার পরিকল্পনাই সেরা পরিকল্পনা। তিনিই আমাদের রক্ষা করবেন। আমরা দুজনই মানসিকভাবে সুস্থ আছি এবং নিজ বাসাতেই অবস্থান করছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিনেমায় কাজ করে শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কৌশিক হোসেন তাপস। মিউজিক্যাল চ্যানেল গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আর স্ত্রী ফারজানা মুন্নী চ্যানেলটির চেয়ারম্যান।

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার শুরু থেকে তাপস-মুন্নী দম্পতি এই দুর্যোগ প্রতিরোধে নানা কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। সেলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তারা গানবাংলার পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদানও দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য