,

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২ হাজারের বেশি

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে মৃত্যুর নতুন রেকর্ড গড়লো ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ২ হাজার ৬ জন। আর নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজারের বেশি করোনা রোগী।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মোট মৃত্যুর হিসাবে বেলজিয়ামকে টপকে বিশ্বের অষ্টম অবস্থানে এখন ভারত। দেশটিতে ১১ হাজার ৯২১ জন মানুষের প্রাণ গেল করোনাভাইরাসে।

আর আক্রান্তের দিক থেকেও বিশ্বে চতুর্থ অবস্থানে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৫৪ হাজার ১৬১ জন মানুষ প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণের শিকার।

তবে একদিনেই সর্বোচ্চ ১ হাজার ৪০০ লোকের বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে ১ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত। প্রাণহানির দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও অর্ধলাখ ছুঁইছুঁই দিল্লি ও তামিলনাড়ুতে করোনা সংক্রমণের সংখ্যা।

এদিকে, আক্রান্তের দিক থেকে প্রথম স্থানে থাকা যুক্তরষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৫ হাজার ৪৫০ জন। মোট আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৮ হাজার ৪০০ জন। আর মারা গেছেন ৮৪৯ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ১৩২ জন।

আর দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৭৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ২৮ হাজার ১৩৪ জন। আর মারা গেছেন ১ হাজার ৩৩৮ জন। মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৫৬ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য