,

লিখিত প্রতিবেদন পাওয়ার পরই গণস্বাস্থ্য প্রতিক্রিয়া দেবে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত এন্টিবডি কিট কার্যকর নয় বলে মত দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এ বিষয়ে লিখিত আকারে প্রতিবেদন পাওয়ার পরই প্রতিক্রিয়া দেবে গণস্বাস্থ্য কেন্দ্র।

আজ বুধবার দুপুরে এ তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্র আবিষ্কৃত করোনা শনাক্তের কিটের উদ্ভাবক অধ্যাপক ড. বিজন কুমার শীল।

এদিন দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কিট পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হয়। এ কিটের কার্যকারিতা পরীক্ষায় অধ্যাপক শাহিনা তাবাসসুমের নেতৃত্বে গঠিত পারফরম্যান্স কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই কিট কার্যকর নয় বলে মত দেওয়া হয়।

এর আগে বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে প্রতিবেদন জমা দেয় পারফরম্যান্স কমিটি।

বিএসএমএমইউ সূত্র জানায়, পারফরম্যান্স কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কিটের ব্যাপারে তাদের অবস্থান গণস্বাস্থ্য কেন্দ্র ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে চিঠি দিয়ে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য