,

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত : এনডিটিভি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

ভারতীয় সেনা সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সোমবার রাতে গোলওয়ান উপত্যকায় চীনা সেনার হামলায় ভারতের একজন কর্নেলসহ ২০ সেনা নিহত হন। চীনের সেনাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভারতীয় সেনা সূত্র।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, সোমবার দু’পক্ষের ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠক শুরু হয়েছিল। এর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ভারতীয় সেনা কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, গলওয়ান উপত্যকায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের প্রক্রিয়া চলাকালীন এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সর্বশেষ ১৯৭৫ সালে এমন ঘটনা ঘটেছিল।

মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি ফেরানোর জন্য সেনা এবং কূটনৈতিক স্তরে আলোচনা চালাচ্ছে ভারত-চীন।

বিবৃতিতে বলা হয়, দু’দেশের মধ্যে উচ্চ-পর্যায়ের বৈঠকে যে সমঝোতা হয়েছে তা যদি চীন মেনে চলত তা হলে সোমবার রাতে গালওয়ান উপত্যকায় যে রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে তা এড়ানো সম্ভব হত। ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মধ্যেই তাদের যাবতীয় কর্মকাণ্ড সীমাবদ্ধ রেখেছে। আশা করছি চীনও তাদের দিক থেকে এই নিয়ম মেনে চলবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য