,

করোনার মধ্যেও সুখবর : শান্তি সূচকে দক্ষিণ এশিয়ায় এগিয়ে বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : বিশ্ব শান্তি সূচকে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌(জিপিআই) বাংলাদেশ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌গত বছরের চেয়ে চার ধাপ এগিয়েছে। গতবার অবস্থান ছিল ১০১তম। এবার তালিকার ৯৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

১৬৩টি দেশের তালিকায় প্রতিবেশী ভারতের অবস্থান ১৩৯তম এবং সার্কভুক্ত আরেক দেশ পাকিস্তান তালিকার ১৫২ নম্বরে স্থান পেয়েছে। আর সবচেয়ে নিচে আফগানিস্তান, ১৬৩তম।

বিশ্ব শান্তি সূচক-২০২০ তৈরি করেছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি)।

তিনটি মাপকাঠির ভিত্তিতে শান্তি সূচকটি তৈরি করা হয়—নাগরিকদের শান্তিপূর্ণ জীবনযাপনের নিরাপত্তা ও সুরক্ষা; অর্থনৈতিক মূল্য, ট্রেন্ড এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে দেশগুলোর নেওয়া পদক্ষেপ।

সামগ্রিকভাবে ২ দশমিক ৩ শতাংশ অগ্রগতি নিয়ে বাংলাদেশের স্কোর এ বছর ২ দশমিক ১২১। সব কটি মাপকাঠিতেই বাংলাদেশের অগ্রগতি হয়েছে এবার। জিপিআই বলেছে, বাংলাদেশের সবচেয়ে বড় উন্নতি হয়েছে সামাজিক সুরক্ষা ও নিরাপত্তায়।

২০০৮ সাল থেকে শান্তিপূর্ণ দেশের শীর্ষে থাকা আইসল্যান্ড এবারও প্রথম স্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। শীর্ষ পাঁচের অন্য দেশগুলো হলো—পর্তুগাল তৃতীয়, অস্ট্রিয়া চতুর্থ ও ডেনমার্ক (পঞ্চম)। এবারের শান্তি সূচকে ৮১ দেশে শান্তি বেড়েছে। কমেছে ৮২টির। আর বিশ্বজুড়ে শান্তির অবনতি ঘটেছে ০ দশমিক ৩৪ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য