,

বালুতে গাঁজা লুকিয়ে রেখেও রক্ষা পেল না ট্রাক চালক ও হেলপার

news-image

রংপুর ব্যুরো : রংপুরে বালুভর্তি একটি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিরোজ আলী (২৫) ও রতন আলী (১৯) নামে দুইজনকে আটক করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ রংপুরের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ।

আটক ফিরোজ আলী সিরাজগঞ্জের উল্ল্যাপাড়া উপজেলার কয়রা চরমোহনপুর গ্রামের কাইয়ুম প্রামানিক এবং রতন আলী একই উপজেলার কয়রা জঙ্গলখামার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ট্রাকে বালু পরিবহনের আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রংপুরের নব্দীগঞ্জ বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের উত্তর পার্শ্বে একটি সন্দেহভাজন বালুভর্তি ট্রাকে তল্লাশি চালায় র‌্যাব-১৩। এ সময় ওই গাড়িতে বিশেষ কায়দায় বালুর মধ্যে লুকিয়ে রাখা ৫৪ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।

লালমনিরহাট থেকে বোঝাই হওয়া গাঁজা সিরাজগঞ্জে সরবরাহ করার কথা ছিল। এছাড়াও আটক দুইজন ট্রাকে বালু পরিবহনের নামে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছানো এবং মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য