,

দেবর সুশান্তের শোকে ভাবি মারা গেলেন

news-image

বিনোদন ডেস্ক : শোক আর আর্তনাদ পিছু ছাড়ছে না সুশান্ত সিং রাজপুত’র পরিবারের চারপাশ। অভিনেতার মৃত্যুর পরদিনই মারা গেলেন তার ভাবি সুধা দেবী।

দেববের মৃত্যুর শোক সইতে না পেরে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক্স টাইমস। আর এ মৃত্যুর খবরটি প্রকাশ্যে আসার পর আরেক দফা শোকের ছায়া নেমে এসেছে বলিমহলেও।

সুশান্তের মৃত্যুর পর থেকেই খাওয়া-দাওয়া ছেড়ে দেন তার ভাবি সুধা দেবী। অবশেষে শোক আর সহ্য করতে না পেরে সোমবার (১৫ জুন) তিনি না ফেরার দেশে চলে যান।

সুশান্ত সিং রাজপুতের ভাই অম্বরেন্দ্র রাজপুতের স্ত্রী সুধা দেবী বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন।

সুধাদেবীর স্বামী সংবাদমাধ্যমে জানান, সোমবার সকাল থেকে সুধাদেবীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। বিকেল ৫টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত।

সুশান্ত সিং রাজপুতের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ভারতের সর্বকালের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকটি তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। তবে জন্মের বেশ কয়েক বছর পর পরিবারের সঙ্গে তিনি দিল্লিতে চলে যান। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেসময় থেকেই থিয়েটারে অভিনয় চর্চা শুরু করেন তিনি। নাচের তালিমও নেন। তবে শেষ পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করতে পারেননি সুশান্ত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য