,

দুনিয়াজুড়ে ২৪ ঘণ্টায় ৫০ ভূমিকম্প

news-image

অনলাইন ডেস্ক : ভূমিকম্প সংক্রান্ত একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে, রবিবার দুনিয়াজুড়ে কমপক্ষে ৫০টি ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ তীব্রতা ছিল ৫.৪ ও সর্বনিম্ন ২.৫।

এক প্রতিবেদনে এই সময় জানায়, কম্পন অনুভূত হয় ভারত, ইন্দোনেশিয়া, হাওয়াই, পুয়ের্তো রিকো, মিয়ানমার, জামাইকা, আলাস্কা, তুরস্ক, জাপান, ইরান ও ফিলিপাইনে। এই দেশগুলোর মধ্যে অনেক জায়গাতেই ২৪ ঘণ্টার মধ্যে একাধিকবার ভূমিকম্প হয়েছে। ভারতের গুজরাট ভূমিকম্প ও তার আফটার-শকে কেঁপেছে বেশ কয়েকবার।

আগ্নেয়গিরির লাভাস্রোতের কারণে এর মধ্যে কয়েকটি দেশ রেড জোন অর্থাৎ,‌ ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যেই পড়ে। ভূমিকম্প সেখানে নতুন কিছু নয়।

আরেকটি ওয়েবসাইট জানাচ্ছে, দুই মাস ধরে বিশ্বের রেড এবং অরেঞ্জ অঞ্চলগুলোতে আলোড়ন চলছে। এর জেরেই নাকি ক্রমাগত কম্পন।

বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, রবিবার বিশ্বের ২৩টি দেশে ভূমিকম্প হয়েছে। তার আগের দিন, আগের দিন আরও ২০টি দেশে ভূ-কম্পন ধরা পড়েছে। সোমবার সকালে ৫.৭ তীব্রতার ভূমিকম্প হয় তুরস্কে।

ভারতে রবিবার মাত্র ১০ সেকেন্ডের কম্পন হয় গুজরাটের কচ্ছে। তার পর, তিনটি আফটার শক অনভূত হয় রাজকোটে। সৌরাষ্ট্রে ৭ সেকেন্ডের জন্য কম্পন হয়। তীব্রতা ছিল ৪.৮। অহমেদাবাদে ৩.৪ কম্পাঙ্কের ভূমিকম্প স্থায়ী হয় ৫ সেকেন্ড। জামনগর, সুরেন্দ্রনগর, জুনাগড়েও কম্পন অনুভূত হয়েছে। এ দিন গুজরাটে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫। গত কয়েক দিনের মধ্যে দিল্লি ও চার পার্শ্ববর্তী অঞ্চলসমূহ আটবারের বেশি কেঁপেছে।

পৃথিবীর অভ্যন্তরে সাতটি প্লেট বা শিলা অনবরত ঘুরে চলেছে। যেখানে এই প্লেটগুলোর সংঘর্ষ বেশি হয়, তাকে বলে ‘জোন ফল্ট লাইন’। প্লেটগুলোর কোণে কোণে বারবার আঘাতের ফলে, একটা চাপ সৃষ্টি হয়। তখন প্লেটগুলো ভাঙতে শুরু করে। যার জেরে ভূ-গর্ভে এনার্জি বা শক্তি তৈরি হয়। সেটা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে। মাটি কেঁপে ওঠে। সবকিছু দুলতে থাকে।

এ ভাবে মাটির নীচে যখন দু’টি ব্লক অথবা দু’টি শিলার মধ্যে সংঘর্ষ হয়, তখন সেগুলো নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে যায়। তবে, এটি খুব ধীরে হয়। ভেঙে যাওয়া এই শিলাগুলো একে অপরের সঙ্গে গায়ে গায়ে লেগে থাকে। একে অপরের ওপর চাপ সৃষ্টি করে। যখন শিলাগুলো ভাঙে, তখনই ভূমিকম্পের সৃষ্টি হয়। যে স্থানে শিলা ভেঙে যায়, সেটাই হলো ভূমিকম্পের উৎপত্তিস্থল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা