সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেবেছিলাম আমিও আত্মহত্যা করবো : পার্ণো মিত্র

news-image

বিনোদন প্রতিবেদক : গ্ল্যামার ইন্ডাস্ট্রি মানেই যে আলো ঝলমলে তারকাদের জীবন, এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই! ক্যামেরার ফ্ল্যাশ, খবরের শিরোনামের বাইরে তারাও রক্তমাংসে গড়া মানুষ। তাদের ইমোশন, অনুভূতি রয়েছে। মন খুলে কথা বলার লোক তারাও চান। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই বিষয়গুলো যেন আরও জোরালো হয়ে উঠল। প্রাণ খুলে কথা বলা কিংবা মনের কথা বলা যে কতটা জরুরি, সেটাই বোধ হয় স্মরণ করিয়ে দিয়ে গেলেন অভিনেতা। সেই সূত্র ধরেই নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পার্ণো মিত্র। বললেন, তিনিও একটা সময়ে আত্মহত্যা প্রবণ ছিলেন। কয়েকবার নিজেকে শেষ করে দেওয়ার কথাও তার মাথাতে এসেছিল। কিন্তু বর্তমানে সেই হতাশা-অবসাদ কাটিয়ে উঠেছেন অভিনেত্রী।

সোমবার সকালে পার্ণো সোশ্যাল মিডিয়ায় ৩টি টুইট করেছেন। সেখানেই তিনি বুঝিয়েছেন যে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটা আজকের দিনে কতটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। যেখানে রোজ আমরা ছুটে চলেছি যন্ত্রের মতো। কারও জন্যে কারও সময় নেই। আমরা পাশের লোকের সঙ্গে কথা বলার চেয়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকি বেশি।

কী বললেন অভিনেত্রী? ‘আমিও আত্মহত্যা প্রবণ ছিলাম এবং চূড়ান্ত মানসিক অবসাদে ভুগেই কয়েকবার সেই সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলাম। অবসাদের কষ্টটা কিন্তু এত সহজে চলে যায় না! আর সেই কারণেই বোধ হয় আমরা নিজেদের চারপাশে একটা শক্ত খোলস সৃষ্টি করি। যা ভেঙে ফেলা কঠিন। তখন কিন্তু কারও সঙ্গে মন খুলে কথা বলা কঠিন হয়ে পড়ে। আর অবসাদটা অজান্তেই আমাদের জীবনের সঙ্গী হয়ে ওঠে’, মন্তব্য পার্ণোর।

পরের টুইটে অভিনেত্রী লেখেন, ‘আমি চাই, যে কেউ এই সমস্যায় ভুগছেন তারা যেন অতি সত্ত্বর এই বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করেন। আমিও লড়াই লড়েছি একটা সময়ে, এখনো লড়ছি। যদিও খুব একটা সহজ নয় বিষয়টা, কিন্তু আমার পাশে আমার পরিবার এবং বন্ধুরা সকলেই রয়েছেন। আমার চিকিৎসকেরা আমাকে খুব সাহায্য করেন। তাই বলব, দয়া করে মানসিক অবসাদের বিষয়টিকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করার বাইরেও প্রতিটা মানুষের পাশে দাঁড়ান। প্রিয়জনদের যত্ন নিন।’

প্রসঙ্গত, পার্ণোর এই পোস্টে সাড়া দিয়েছেন মিমি চক্রবর্তী। যিনি কিনা নিজেও একটা সময়ে অবসাদে ভুগেছিলেন। গতকালই সাংসদ-অভিনেত্রী জানিয়েছিলেন যে অবসাদ কতটা ক্ষতিকর হতে পারে মানুষের জীবনে। ক্যানসারের মতোই গুরুতর রোগের তকমা দিয়েছেন তিনি অবসাদকে। সেই মিমিই পার্ণোর পোস্টের উত্তরে লিখেছেন, ‘আমি জানি মানসিক দিক থেকে তুমি কতটা স্ট্রং। কালই তো বললাম, যে তোমার পাশে আছি।’ রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকলেও মিমি এবং পার্ণো যে বেশ ভালো বন্ধু, তা ইন্ডাস্ট্রির অন্দরের সবাই জানেন। সমস্ত মতভেদ, পার্থক্য ভুলে এগিয়ে আসাই তো বর্তমান ‘যান্ত্রিক’ দুনিয়াতে সবচেয়ে বেশি প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী