,

স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না গণপরিবহনে, জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানা ও সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়া, বিকেল ৪টার পর দোকান খোলা রাখা ও অবৈধভাবে মল্ট বেভারেজ (নন অ্যালকোহলিক রুট বিয়ার) এনে মজুদ করায় ২১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার রাজধানীর বাংলামোটর, ইস্কাটন ও বড় মগবাজার এলাকায় ঢাকা জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব অভিযোগে ১১ টি মামলায় এ জরিমানা করেছে।

আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা বলেন, অভিযানের সময় গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা তা মনিটর করা হয়। এছাড়া বিকাল ৪টার পর দোকান খোলা আছে কিনা তা দেখা হয়।

তিনি বলেন, বড় মগবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে একটি ওয়ারহাউজে মালামাল ঢোকানোর সময় অসংগতি পাওয়া যায়, যেখানে অবৈধভাবে মল্ট বেভারেজ (নন অ্যালকোহলিক রুট বিয়ার) এনে মজুদ করা হচ্ছিল, যার সপক্ষে কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি।

আদালত পরিচালনার সময় সরেজমিনে দেখা গেছে, বাসে সরকার নির্ধারিত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া বাসের যাত্রী, ড্রাইভার ও হেলপারদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছে না। মুখে মাস্ক ছাড়াই তারা বাসে উঠেছে। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। এছাড়া বিকেল ৪ টা পর্যন্ত দোকান খোলা রাখার সরকারী নির্দেশ মানছেন না অনেকেই। বিকেল সাড়ে ৫টার দিকেও মুদি দোকান, চায়ের দোকান, বিকাশের এজেন্ট ও স্টুডিও খোলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য