,

ব্যাগ ও পেপার ব্যবহার করে নিত্যনতুন পোশাক তৈরি

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ান ড্যান্সার অ্যাশলে পেরি বছরের শুরুতে বেশ রোমাঞ্চেই ছিলেন। ক্রুজ শিপ এমএস জানডামে যোগ দিয়েছিলেন নাচের দলে। অ্যান্টার্কটিকার পেঙ্গুইন, সি লায়নের ঝাঁক দেখে তাদের যাওয়ার কথা ছিল সেই দক্ষিণ আমেরিকায়। নাচে-গানে পেরির দিনও ভালো কাটছিল।

কিন্তু মধ্য মার্চে দুনিয়াজুড়ে কভিড-১৯ হানা দিলে পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। নেদারল্যান্ডসে থামতে হয় জানডামকে।

প্রায় ৬০ দিন লকডাউন ও একাধিক কোয়ারেন্টাইনে জাহাজে আটক ছিলেন পেরি। এর মাঝে শতাধিক যাত্রী ও ক্রু’র মাঝে ছড়ায় করোনা। পরে দীর্ঘ বিমানযাত্রায় অস্ট্রেলিয়ায় নিজ শহর পার্থে ফেরেন পেরি। সেখানে দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে নিজেকে আবদ্ধ করেন হোটেল কক্ষে। ওই সময় এক অসাধারণ শিল্পকর্মে নিজেকে নিয়োজিত করেন।

প্রতিদিন তিনবার পেপার ব্যাগে করে পেরির জন্য খাবার পৌঁছে দিতেন হোটেলের কর্মীরা। সেই ব্যাগ ও পেপার ন্যাপকিন ব্যবহার করে নিত্যনতুন পোশাক তৈরি করেছেন পেরি। তার এই ফ্যাশন ভাবনা প্রকাশ হতেই সবাই চমকে গেছেন।

ইতিমধ্যে ঘরে ফিরে গেছেন পেরি। সেখান থেকেই সিএনএনকে বলেন, “আমি একজন সৃজনশীল মানুষ। আমি শিল্পকর্ম পছন্দ করি, এ বিষয়ে অল্প পড়াশোনাও আছে। আর অবশ্যই মঞ্চ ও নাচের সঙ্গে জড়িত থাকায় কস্টিউমিং ও ডিজাইন নিয়ে কাজ করতে হয়। এ কাজগুলো করতে আমি পছন্দ করি।”

তিনি জানান, প্রথমে একটি গাউন নকশা করার ভাবনা আসে মাথায়। এরপর আস্তে আস্তে নানান ধরনের আউটফিটের পরিকল্পনা করেন। কিন্তু সবকিছুতেই পরিপূর্ণতার ছাপ থাকবে। মূলত বিভিন্ন আকারে ব্যাগের কাগজ কেটে প্রত্যাশিত ডিজাইন বাস্তবায়ন করেন পেরি। এর মধ্যে আছে ব্যালে নাচের পোশাক। টেনিস খেলার পোশাকও আছে যাকে বলছেন ‘দ্য মারিয়া পেপার-পোভা’, ক্যাটওয়াক-স্টাইল গেটআপের নাম দিয়েছেন ‘কুইন কোয়ারান্টিনা’! আর প্রথম আবিষ্কার গাউনটির নাম দিয়েছেন ‘অরিগামি ডিভা’।

এত সব আবিষ্কারে পেপার ব্যাগ ও ন্যাপকিনের সঙ্গে সঙ্গী ছিল সাধারণ কিছু সরঞ্জাম— একজোড়া কাচি, স্টিকি টেপ ও এক বান্ডেল তুলা।

পেরি জানান, ‘এখনই বাড়ি ফিরতে পারছেন না’ ভেবে দীর্ঘ সমুদ্রবাস শেষে পার্থে নেমে মন খারাপ হয়ে যায়। কিন্তু নতুন আবিষ্কার নিয়ে মেতে থাকায় হোটেল কক্ষে পলকে উড়ে গেছে সময়।

এ দিকে পেরির শিল্পসৃষ্টি নিয়ে আগ্রহ দেখিয়েছে মিউজিয়াম ও আর্ট গ্যালারিসহ কিছু সংস্থা। মানসিক চাপে ভোগা নারীদের জন্য কাজ করে এমন দাতব্য প্রতিষ্ঠানও রয়েছে। পেরিও আছেন নতুন কোনো চমক দেখানোর অপেক্ষায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য