,

ভারতে করোনায় ১০ হাজার মৃত্যু, দিল্লিতে সর্বদলীয় বৈঠকে অমিত

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) ভারতে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ছাড়িয়ে গেছে ৩ লাখ ৩০ হাজার। দিল্লির অবনতিশীল করোনা পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার।

দ্য হিন্দুর সোমবার সকালের আপডেট অনুযায়ী, দেশটিতে ৩ লাখ ৩২ হাজার ৯২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৫২৩ জন।

এদিকে রাজধানী দিল্লির ক্রম অবনতিশীল করোনা পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবারের এই বৈঠকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি, দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি, কংগ্রেস ও বহুজন সমাজবাদী পার্টির স্থানীয় নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।

অন্যদিকে রবিবার রাজধানী দিল্লিতে সর্বাধিক কভিড-১৯ রোগী শনাক্ত হয়। সেখানে আক্রান্তে সংখ্যা ৪১ হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩২৭ জন।

করোনা আক্রান্তের হিসাবে ভারত এখন বিশ্বে চতুর্থ। দেশটিতে গত তিন দিন টানা ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যেই রয়েছে সবচেয়ে বেশি রোগী। আক্রান্তে গুজরাট আর তামিলনাড়ুর পরেই দিল্লির অবস্থান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য