,

রাজারবাগ পুলিশলাইনে ভয়াবহ আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রাজারবাগ পুলিশলাইনসের পুরনো মালামাল রাখার গুদামে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে ছুটে আসে। তাদের এক ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভোর ৪টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ সম্ভব হয়। এতে রক্ষা পেয়েছে পাশে থাকা ডিএমপির অস্ত্রাগার।

রাজারবাগের ওই গুদামের পাশেই অস্ত্রাগারটি ছিল। এ ছাড়া পাশে আরেকটি ব্যারাক ছিল। সেখানে অনেক পুলিশ সদস্য ঘুমিয়ে ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হলে অস্ত্রাগারের ক্ষতির আশঙ্কা ছিল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান যুগান্তরকে বলেন, রাত আড়াইটায় আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে ১১টি ইউনিট পাঠানো হয়।

রাত আড়াইটায় নিয়ন্ত্রণে এলেও আগুন সম্পূর্ণ নিভে ভোর ৪টা ৫০ মিনিটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, গুদামে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, এলাকাটি সংবেদনশীল হওয়ায় তদন্ত কমিটি হবে। কমিটির রিপোর্টের পর আগুন লাগার কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য