,

দেশে ফিরলেন আরও ১৫৭ বাংলাদেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে ফ্লাইট স্থগিত থাকায় যুক্তরাজ্যে আটকে পড়া আরো ১৫৭ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

লন্ডন থেকে ছেড়ে আসা বিশেষ ফ্লাইটে এই বাংলাদেশিরা রবিবার রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমাদের একটি ভাড়া করা বিমানে করে তাদের ফেরত আনা হয়।

এর আগে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমানের বিজি ৪১০৬ ফ্লাইটটি লন্ডনের স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩০ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বাংলাদেশি যাত্রীদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এই বিশেষ ফ্লাইটের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ সহায়তায় যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিশেষ ফ্লাইটে করে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠালো। এর আগে ১০ মে যুক্তরাজ্যে আটকে পড়া শতাধিক বাংলাদেশি নাগরিককে প্রথমবার দেশে পাঠানো হয়।

সরকার এখন পর্যন্ত ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনেছে।

ফ্লাইট বাতিলের কারণে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভুটান, মিয়ানমার এবং অন্যান্য ইউরোপীয় দেশও ভাড়া করা বিশেষ বিমানে করে তাদের আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য