,

ঘুমের জন্য খালি ফ্ল্যাটে ঢুকে পড়লেন গৃহহীন যুবক

news-image

অনলাইন ডেস্ক : চুরির জন্য নয়, করোনার দিনে এক টুকরো আশ্রয়ের জন্য রাজধানীর গুলশানে একটি খালি ফ্ল্যাটে ঢুকে পড়েছিলেন মাসুম নামে এক গৃহহীন যুবক।

বিজনেস স্টান্ডার্ড জানায়, অভিজাত ফ্ল্যাটে শুয়ে বসে খেয়ে আরামে সময় কাটছিল মাসুমের। এমন মুহূর্তে ওই ফ্ল্যাটে পুলিশ হাজির হলে তাদের হাতে ধরা পড়েন তিনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুম বাথরুমে লুকিয়ে ছিলেন। তিন দিন আগে ওই ফ্ল্যাটটিকে মাসুম টার্গেট করে। ফ্ল্যাটটিতে সবসময় আলো নেভানো অবস্থায় দেখতে পান তিনি। এতেই বুঝতে পারেন সেটি খালি ফ্ল্যাট।

করোনা পরিস্থিতিতে কোথায় থাকার জায়গা না থাকায় তিনি ফ্ল্যাটটিতে ঢুকে পড়েন। তার সঙ্গে বিপুল খাবার দাবার ও পানীয় দেখতে পায় পুলিশ।

ফ্ল্যাটটির মালিক মার্কিন নাগরিক রিক হাববার্ড এবং তার স্ত্রী ক্রিস হুবার্ড, যারা গুলশানের নর্থ এন্ড কফি রোস্টারের মালিক। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে নিরাপত্তা ক্যামেরার মাধ্যমে দেখতে পান তাদের ফ্ল্যাটে কেউ ঢুকেছে। তখন পরিচিত একজনকে তিনি বিষয়টি রিক।

পরে পুলিশ ওই ফ্ল্যাটে উপস্থিত হয়ে দেখেন ডায়নিং টেবিলে অনেক খাবার দাবার ও ওয়াইনের বোতল। এতেই বেরিয়ে আসে আসল ঘটনা।

গুলশান থানার কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মাসুমের নামে চুরির একাধিক অভিযোগ আছে। এর আগেও তিনি চুরির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

তবে রিকের ফ্ল্যাটে তিনি ঢুকে পড়েছিলেন মূলত কিছুদিন আরাম আয়েসে থাকতে। শনিবার রাতে পুলিশের উপস্থিতিতে তার পরিকল্পনা বিফলে যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য