সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিমের মৃত্যু নিয়ে ‘ব্যঙ্গাত্মক’ স্ট্যাটাস, বিশ্ববিদ্যালয় শিক্ষিক গ্রেপ্তার

news-image

রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে ‘ব্যঙ্গাত্মক’ স্ট্যাটাস দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষিক সিরাজুম মুনিরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে তাজহাট থানা পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু হেনা মুস্তফা কামালের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তাজহাট থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম।

জানা যায়, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম শনিবার মারা যান। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মনিরা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। কিছুক্ষণের মধ্যেই তার এই স্ট্যাটাসটি ভাইরাল হলে গেলে পরে তা মুছে (ডিলিট) দেন তিনি। কিন্তু ততক্ষণে ওই স্ট্যাটাসের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে সমালোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম বলেন, প্রথমে আমি ভিসির পদত্যাগ চাই। যেহেতু তিনি জেনেশুনে ইচ্ছাকৃতভাবেই তাকে নিয়োগ দিয়েছেন। নিয়োগ দেওয়ার সময়ও তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্পর্কে খারাপ মন্তব্য করেন। এতকিছু জানার পরও তাকে নিয়োগ দেওয়ার কারণে মূল অপরাধ করেছেন এই ভিসি। যেহেতু তিনি রাষ্ট্রের একজন সূর্য সন্তানের মৃত্যুকে নিয়ে উল্লাস প্রকাশ করেছেন, তাই তাকে চাকরিচ্যুত করা উচিত।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ বলেন, অভিযুক্ত এ দেশের সূর্য সন্তানের মৃত্যুতে উল্লাস করেছেন। এটা করে তিনি চরম ধৃষ্টতা দেখিয়েছেন। অবিলম্বে এই শিক্ষিকার স্থায়ী বহিষ্কার চাই। নতুবা আমরা কঠোর আন্দোলনের ডাক দেব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, তিনি যে কাজটি করেছেন এটি কোন নীতি-নৈতিকতায় পড়ে না। কয়েকটা মাত্র শব্দ ব্যবহার করেই দেশ এবং জাতির কাছে আমাদের ভাবমূর্তি তিনি ক্ষুণ্ন করেছেন। বিষয়টা প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই আমারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার এই কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা জানিয়েছি এবং কর্তৃপক্ষ তার কোন দায়-দায়িত্ব নেবে না বলেও জানিয়েছি। এজন্য তাকে নিয়ম অনুযায়ী শোকজ করা হয়েছে। তিন কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তিনি জবাবদিহী করবেন কেন তাকে শাস্তি দেওয়া হবে না। এরপর রাতেই প্রশাসনের পক্ষথেকে আইসিটি মামলা করা হয়েছে ও পুলিশ তাকে গ্রেফতার করে সকালে কোর্টে পাঠিয়েছে। তবে তিনি যে অপরাধ করেছেন তার কোন মাফ নেই। আইনগতভাবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী