,

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর। রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

টাইমস নাওয়ের সাংবাদিক মেঘনা প্রসাদ তার টুইটার বার্তায় বলেন, সুশান্ত সিং রাজপুত মারা গেছেন। তার মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।

এ খবর পেয়ে নন্দিত নির্মাতা অনুরাগ কাশ্যপ টুইট করে বলেন, ‘কী বলে… এটা সত্য নয়!’ গওহর খান তার টুইটার বার্তায় বলেন, ‘হায় হায়…কী ঘটছে?’

জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’ থেকে উঠে আসা সুশান্ত সিং রাজপুতের বলিউডে অভিষেক হয় ২০১৪ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি অনেক সিনেমায় অভিনয় করেন যার মধ্যে ‘পিকে’, ‘কেদারনাথ’, ‘শুধ দেশি রোমান্স’ ও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সুশান্তকে তারকার খ্যাতি এনে দিয়েছে।

এক সপ্তাহ আগেই সুশান্ত সিং রাজপুতের সাবেক পরামর্শক দিশা সালিয়ান আত্মহত্যা করেন। এ খবরে স্তম্ভিত হয়ে পড়া সুশান্ত সিং তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘এটা অনেক বিপর্যয়কর সংবাদ!’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য