,

বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধান ডা. সাজ্জাদ হোসাইনের করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : বিআরবি হাসপাতালের আইসিইউ বিশেষজ্ঞ ও প্রধান এবং এনেস্থিসিয়োলজির সাবেক সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

১৪ দিন যাবৎ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দ্য ডেইলি স্টারকে ডা. সাজ্জাদ হোসাইনের মৃত্যুর তথ্য জানিয়ে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘তাকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৩১ জন এবং উপসর্গ নিয়ে আরও ৫ জনসহ মোট ৩৬ জন চিকিৎসক মারা গেছেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ দ্য ডেইলি স্টারকে জানান, ডা. সাজ্জাদ হোসাইন রাত ৯টার দিকে আইসিইউতে মারা গেছেন। তার মরদেহ আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।

ডা. মারুফ সিদ্দিকী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘স্কয়ার হাসপাতালের আইসিইউ প্রধান করোনায় মারা গেলেন, ইমপালস হাসপাতালের আইসিইউ প্রধান করোনায় মারা গেলেন, বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধান কিছুক্ষণ আগে করোনায় মারা গেলেন, ঢামেক হাসপাতালের আইসিইউ প্রধানের কোভিড-১৯ পজিটিভ। আল্লাহ আমাদের সকলের ওপর দয়া করুন।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য