,

শুটিং স্পটেই অপমানিত হয়েছিলেন প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : বিশ্বসুন্দরীর মুকুট পরার পর ২০০৩ সালে বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। ওই সময় অক্ষয় কুমার অভিনীত ‘আন্দাজ’ দিয়ে বি টাউনে পা রাখেন পিগি। অক্ষয় কুমার এবং লারা দত্তের বিপরীতে ‘আন্দাজ’-এ অভিনয় করেন প্রিয়াঙ্কা। প্রথম সিনেমায় অভিনয়ের সময় তাকে ‘অপমান’ করা হয় সেটের মধ্যে!

সম্প্রতি প্রিয়াঙ্কার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয় অন্তর্জালে। সেখানে প্রিয়াঙ্কা জানান, আন্দাজ-এর একটি গানের রিহার্সাল করাচ্ছিলেন কোরিওগ্রাফার সরোজ খানের ছেলে রাজু খান। দক্ষিণ আফ্রিকায় চলছিল তার তালিম। প্রায় ৪০বার চেষ্টা রার পরও প্রিয়াঙ্কা ধাতস্থ হতে পারছিলেন না শটের সঙ্গে।

এরপর রাজু খান মাইক ছুড়ে ফেলে দিয়ে ক্ষেপে ওঠেন প্রিয়াঙ্কার উপর। প্রশ্ন করতে শুরু করেন, ‘বিশ্বসুন্দরী হয়েছ বলে মনে করছ, তুমি একজন অভিনেত্রী হতে পারবে?’ রাজু খান যখন বকাবকি করছিলেন তাকে, সেই সময় অক্ষয় কুমার বাবা হয়েছেন বলে সেটে খবর আসে। সেই খবরই রক্ষা করে প্রিয়াঙ্কাকে। এরপর বেশ কয়েক দিন তিনি নিজেকে তৈরি করার সময় পান। নাচের তালিম নিয়ে এরপর সেটে ফিরে আন্দাজের শুট শেষ করেন বলেও জানান পিগি।

প্রসঙ্গত ওই ঘটনার পর পণ্ডিত বীরু কৃষ্ণন-এর কাছে তালিম নেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা করে কত্থকের তালিম নিতে শুরু করেন বলেও জানান প্রিয়াঙ্কা চোপড়া।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য