,

আখাউড়া স্থলবন্দর দিয়ে ২৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকা পড়া ২৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার (১৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে তারা দেশে ফেরেন। তাদের সবাইকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন চলায় ভারতের বিভিন্ন স্থানে ওই বাংলাদেশিরা আটকা পড়েছিলেন। আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে কর্মরত কয়েকজন বিএসএফ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ৭ জুন থেকে চেকপোস্টের কার্যক্রম বন্ধ রাখা হয়। পরবর্তীতে শনিবার সকালে আবারও আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের কার্যক্রম শুরু হওয়ায় ২৪ জন বাংলাদেশি দেশে ফেরেন।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ (এসআই) আব্দুল হামিদ ভারতে আটকা পড়া ২৪ জনের বাংলাদেশে ফেরার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য