,

সালমান নিজের ফার্ম হাউসে ‘বিগ বস ১৪’র প্রোমো শুট করবেন

news-image

বিনোদন ডেস্ক : করোনা আবহে এত দিন বন্ধ ছিল শুটিং। কলকাতায় সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু হয়েছে। বলিউডেও শুটিং শুরুর ক্ষেত্রে জারি হয়েছে একাধিক গাইডলাইন। লকডাউনের মধ্যে অনেকে শর্টফিল্ম বানিয়েছিলেন, মিউজিক ভিডিও-ও শুট করেন কেউ কেউ। কিন্তু একটি রিয়ালিটি শোয়ের প্রোমো বানানো তো আর চাট্টিখানি কথা নয়। কিন্তু সেই কাজটাই এবার করতে চলেছেন সালমান খান। শোনা যাচ্ছে পানভেল ফার্মহাউসে তিনি কয়েক দিনের মধ্যেই শুট করে ফেলবেন ‘বিগ বস ১৪’র প্রোমো।

১৪ জুন ঘোষণা হওয়ার কথা ছিল ‘বিগ বস ১৪’র। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। স্বাভাবিকভাবে এর শুরু হতেও এখন মাসখানেক সময় লাগবে। তবে করোনার জন্য যাতে শো বন্ধ না হয়, তার চেষ্টা চালাচ্ছেন নির্মাতারা। নতুন করে পরিকল্পনা করা হচ্ছে। বিষয়বস্তুর মধ্যেও নাকি একটু রদবদল করা হবে। কিন্তু তার আগে প্রোমো শুট সেরে নিতে চায় চ্যানেল কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম জানায়, জুনে এই শোয়ের ঘোষণা হওয়ার কথা ছিল। অন্য সিজনগুলোর মতো ‘বিগ বস ১৪’তেও হোস্ট থাকবেন সালমানই। প্রথমে ভাবা হয়েছিল লকডাউনের কারণে যেমন ঘোষণা পিছিয়ে গেল, তেমনই পিছিয়ে দেওয়া হবে প্রোমো শুট। কিন্তু সম্প্রতি অমিতাভ বচ্চন ‘কউন বনেগা ক্রোড়পতি’র পরের সিজনের শুটিং করেছেন বাড়ি থেকেই। ‘কেবিসি’র ক্ষেত্রে যদি বাড়ি বসে শুটিং করা যায়, তবে ‘বিগ বস’-এর ক্ষেত্রে হবে না কেন? দুটোই তো রিয়ালিটি শো। তাই এই শোয়ে প্রোমো শুট নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন নির্মাতারা।

জানা গিয়েছে, শোয়ের মধ্যে কিছু পরিবর্তন আনা হবে। সেই মতোই সাজানো হবে প্রোমো। আপাতত সেই পরিকল্পনাই সাজাচ্ছে ক্রিয়েটিভ টিম। লকডাউনের মধ্যে পানভেল ফার্মহাউসে রয়েছেন সালমান খান। সেখানেই নাকি তিনি শুটিং করবেন বলে শোনা যাচ্ছে। সালমান খান প্রযোজকদের স্পষ্ট জানিয়ে দিয়েছে, সমস্ত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে যেন শুটিং করা হয়। তিনি এও অনুরোধ জানিয়েছে, শোয়ের সময়ও যেন সামাজিক দূরত্বের কথা মাথায় রাখা হয়। এখনও পর্যন্ত জানা গিয়েছে ‘হামারি বহু সিল্ক’-এর জান খান, ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এর শুভাঙ্গি আত্রে এবং ‘তুঝসে হ্যায় রাবতা’র অভিনেত্রী শগুন পান্ডেকে ‘বিগ বস’-এ যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে। যদিও এখনও কেউই সম্মতি দেননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য