,

৩ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত, ২৮ চিকিৎসকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে দেশে তিন হাজার ১৬৪ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ২৮ জন চিকিৎসক মারা গেছেন। শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

তারা জানায়, কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে আরও পাঁচজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, এখন পর্যন্ত এক হাজার তিনজন চিকিৎসক, ৮৫৩ নার্স এবং এক হাজার ৩০৮ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকদের মৃত্যুতে শোক জানিয়ে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, তাদের জন্য কান্না নয়, বরং তাদের বীরত্বগাথা ও সাহসী আত্মোৎসর্গ আমাদের গৌরবান্বিত করেছে। আমাদের আগামীর দুর্গম যাত্রায় তারা পথ দেখিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য