,

ব্রাহ্মণবাড়িয়ায় তিনএলাকা ‘ রেড জোন’ চিহ্নিত করে লকডাউন ঘোষণা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার তিনটি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টা থেকে এই লকডাউন কার্যকর হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া। তিনি জানান, লকডাউনের কারণে ওই তিন এলাকার প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেওয়া হবে।

আগামী ২৭ জুন পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে শনিবার দুপুরে বৈঠকে বসে সদর উপজেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটি। ওই বৈঠকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্বপাইকপাড়া, ৫নং ওয়ার্ডের মধ্যপাড়া ও ৮নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকাকে ‘রেড জোন’ চিহ্নিত করে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তের বিষয়ে প্রস্তাব আকারে সিভিল সার্জন কার্যালয়ে চিঠি পাঠায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটি। পরবর্তীতে সিভিল সার্জন কার্যালয় থেকে লকডাউনের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়ে ওই তিনটি এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর উপজেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভাপতি পঙ্কজ বড়ুয়া বলেন, “লকডাউনভুক্ত এলাকগুলোতে রাত ১২টা থেকে পুলিশ ও আনসার সদস্যদের টিম থাকবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের টহলও থাকবে।”

তিনি আরও বলেন, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে একটি টিম লকডাউনভুক্ত এলাকাগুলোতে কারো কোনো স্বাস্থ্য জটিলতা দেখা দিলে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। যদি বাড়ির ভেতরে যেতে হয় তাহলে ভেতরে গিয়েও তারা চিকিৎসা সেবা দেবে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, “করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির প্রস্তাবনার প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমেদন নিয়ে লকডাউন করা হয়েছে। এ বিষয়ে জারি করা গণবিজ্ঞপ্তিতে লকডাউনভুক্ত এলাকার বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা উল্লেখ থাকবে।”

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি