,

যে কুমির দুই পায়ে হাঁটত

news-image

নিউজ ডেস্ক : আধুনিক যুগের যে কুমীর এখন দেখা যায় তারা চার পা ব্যবহার করে হাঁটলেও প্রাচীনকালে কয়েক প্রজাতির কুমির ছিল, যারা দুই পায়ে হাঁটত বলে জানিয়েছেন গবেষকেরা।

এএফপি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় সংরক্ষিত থাকা কয়েকটি কুমিরের জীবাশ্ম নিয়ে গবেষণা করে চীন, অস্ট্রেলিয়া এবং আমেরিকার বিজ্ঞানীরা এই তথ্য দিয়েছেন।

বিজ্ঞানীরা বলছেন, এই কুমিরের পায়ের ছাপ ১৮-২৪ মিটার লম্বা। এদের শারীরিক আকার তিন মিটার বা ১০ ফুটের কাছাকাছি ছিল। এখনকার সময়ে যে কুমির দেখা যায় তাদের এই পূর্বপুরুষেরা ১০০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল।

চীন, অস্ট্রেলিয়া এবং আমেরিকার সঙ্গে এই গবেষণায় যুক্ত ছিলেন দক্ষিণ কোরিয়ার ছিনজু ইউনিভার্সিটির গবেষকেরা।

টিম লিডার কিওং সু কিম বলছেন, ‘অনেক ডাইনোসর যেভাবে চলাফেরা করতো এই কুমিরগুলো ঠিক সেইভাবে হাঁটত। তবে তাদের পায়ের ছাপ ডাইনোসরের মতো নয়।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য