রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার দ্বিতীয় প্রাদুর্ভাবে বিশ্বে নতুন লকডাউনের শঙ্কা বাড়ছে

news-image

অনলাইন ডেস্ক : করোনার দ্বিতীয় দফায় প্রাদুর্ভাবের কারণে বিশ্বে নতুন করে লকডাউনের শঙ্কা বাড়ছে। শুক্রবার বেইজিংয়ে বৃহত্তর ছয়টি খাবারের মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। ভারতে লকডাউন তুলে দেয়ায় চলতি সপ্তাহে নতুন করে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড তৈরি করছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লকডাউনে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে অনেক দেশ দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় বিশ্বব্যাপী স্বাস্থ্য কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতে বর্ণবাদের বিরুদ্ধে চলা ব্যাপক বিক্ষোভ সমাবেশ করোনা সংক্রমণের ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে।

ইউনিয়ন ভুক্ত ২৭ দেশকে স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় খোলার সঙ্গে সঙ্গে নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে যেতে আহ্বান জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য কমিশনার স্টেলা খাইরিয়াকিডস বলেন, প্রয়োজন হলে আমাদের শিথিলতায় ফিরে যেতে প্রস্তুত থাকতে হবে।

চীনের বেইজিংয়ে নতুন করে দুইজন করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পরে কর্তৃপক্ষ হোলসেল খাবারের মার্কেট বন্ধ করে দেয়। আক্রান্তরা ওইসব মার্কেটে ঘুরেছিল।

প্রায় ৭০ দিন পর ভারত চলতি সপ্তাহে অধিকাংশ গণপরিবহন ব্যবস্থা, অফিস ও শপিং মল খুলে দিয়েছে। তবে এর আগেই স্বাস্থ্য কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এই মুহূর্তে সরকারের এ ধরনের পদক্ষেপ করোনার সংক্রমণকে আরও বাড়িয়ে দেবে।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার ৯৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি। এর মধ্যে বেশি দিল্লি, মুম্বাই ও চেন্নাই।

ইউরোপের অধিকাংশ দেশে করোনার নতুন সংক্রমণের হার কমে এসেছে। তবে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে ইউরোপের বড় শহরগুলোতে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে লক্ষাধিক মানুষ যোগ দেওয়ায় করোনায় নতুন সংক্রমণের ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস ও অ্যারিজোনাসহ প্রায় ছয়টি রাজ্যের হাসপাতালগুলোর বিছানা করোনা রোগীদের দিয়ে পূর্ণ হতে যাচ্ছে। এরই মধ্যে মার্কিন অর্থনীতি চালু করতে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার আলবামা, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, ওরিগন ও নেব্রাস্কাতে করোনায় রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন।

হার্ভাডস গ্লোবাল হেলফ ইনিস্টিটিউটের প্রধান আশিশ জা সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এক লাখ ১৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই সংখ্যাটি সেপ্টেম্বরে ২ লাখ ছাড়িয়ে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু