,

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী স্ত্রী-পিএসসহ করোনায় আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এবং একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানের শরীরেও করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

শুক্রবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার মন্ত্রী, তার স্ত্রী এবং মন্ত্রীর একান্ত সচিবের নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের শরীরে করোনা পজিটিভ আসে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা তিনজন বাসায় চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী নিজের, স্ত্রীর এবং তার একান্ত সচিবের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য