,

কাবুলে জুমার নামাজে মসজিদে বিস্ফোরণ, বহু হতাহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে জুমার নামাজ আদায়ের সময় মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন মুসল্লি নিহত হয়েছেন, আহত বহু।

আলজাজিরা জানায়, রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে এক মসজিদে জুমার নামাজ চলাকালীন এই নৃশংস হামলা চালানো হয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শির শাহ-ই-সুরি মসজিদের ভেতরে এই হামলা চালানো হয়েছে। নিহতের মধ্যে রয়েছেন মসজিদের খতিব মোফলেহ ফ্রোতানও।

মন্ত্রণালয়ের মুখপাত্র তারিখ আরিয়ান জানান, ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। হতাহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে গত সপ্তাহে কাবুলের আরেকটি মসজিদে হামলার দায় স্বীকার করেছিল আইএস জঙ্গী গোষ্ঠী।

এই মাসের শুরুতে দেশটির নাঙ্গারহার প্রদেশে আরেক মসজিদেও হামলা চালায় জঙ্গী গোষ্ঠীটি।

দেশটিতে সরকার ও তালেবান গোষ্ঠীর মধ্যে চলমান শান্তি প্রক্রিয়ায় সময় এসব হামলার ঘটনা ঘটছে।

জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ হাবিব ওয়ার্দাক বলেন, অবাক করা বিষয় হলো যখনই শান্তি প্রক্রিয়া গতি পেতে শুরু করে তখন এই ধরনের হামলার ঘটনা ঘটছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য