,

হজযাত্রা বাতিল করল মালয়েশিয়াও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে হজযাত্রা বাতিল করা দেশের তালিকায় নাম লেখাল মালয়েশিয়াও। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি।

স্থানীয় জাতীয় টেলিভিশনের এক ভাষণে তিনি বলেন, ‘আশা করি হজযাত্রীরা ধৈর্যশীল হবেন এবং এ সিদ্ধান্ত মেনে নেবেন।’

প্রতি বছর মালয়েশিয়ার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম হজ করতে মক্কা-মদিনা যান। কোটাব্যবস্থার কারণে দেশটির অনেকেই জীবনে একবারই পান এই সুযোগ।

মালয়েশিয়ার তাবুং হজ বোর্ড জানিয়েছে, তাদের ৩১ হাজার ৬০০ জন মুসল্লিকে হজের অনুমতি দিয়েছিল সৌদি আরব। কিন্তু সরকার হজযাত্রা বাতিল করায় এ বছর সেই আশা পূরণ হচ্ছে না কারও।

মালয়েশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৬৯ জন, মারা গেছেন অন্তত ১১৮ জন।

এর আগে গত সপ্তাহে করোনা মহামারির কারণে হজযত্রা বাতিলের ঘোষণা দেয় বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া। কোটাব্যবস্থায় তাদের ২ লাখ ২১ হাজার মুসল্লির জন্য হজের অনুমতি মিলেছিল। এছাড়া হজযাত্রা বাতিল করেছে সিঙ্গাপুর ও ব্রুনেই সরকারও।

এদিকে, করোনাভাইরাস মহামারির কারণে এ বছর হজ পুরোপুরি বাতিল না করে সীমিতসংখ্যক মুসল্লিকে অনুমতি দেয়ার পরিকল্পনা করছে সৌদি আরব।

জানা গেছে, প্রত্যেক দেশের জন্য নির্ধারিত কোটার মাত্র ২০ শতাংশ মুসল্লিকে হজ করতে সৌদি প্রবেশের অনুমতি দেয়া হতে পারে। তবে বয়স্কদের জন্য এ সুযোগ থাকবে না। এছাড়া সবাইকেই অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ করতে সৌদি আরব যান। হজ ও বছরব্যাপী ওমরাহ থেকে সৌদি সরকারের বছরে আয় হয় অন্তত ১২০০ কোটি মার্কিন ডলার।

এখনও সৌদির কিছু কর্মকর্তা করোনা ঝুঁকির কারণে এবারের হজ বাতিলের জন্য চাপ দিচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য