,

পেরুতে করোনায় ১৭০ পুলিশ অফিসারের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে লকডাউনের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে পেরুর অন্তত ১৭০ জন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

বার্তা সংস্থা এএফপি খবরে বলা হয়েছে, ১২ সপ্তাহের দীর্ঘ লকডাউনের সময় জন সাধারণের মধ্যে সামাজিক দূরত্বসহ অন্যান্য বিধিনিষেধ নিশ্চিতে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

এ ব্যাপারে দক্ষিণ আমেরিকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল গাস্তন রদ্রিগেস বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “আমাদের ৯ হাজার ৯০০ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে এবং মৃত্যুবরণ করেছেন ১৭০। এটা বর্তমান তালিকা, চূড়ান্ত তালিকা করার প্রস্তুতি চলছে।”

বয়স বেশি হওয়ায় ও স্বাস্থ্য ভালো না থাকায় আক্রান্তদের মধ্যে ৪ হাজার জনের অবস্থা নাজুক। বাধ্যতামূলকভাবে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর আক্রান্ত অন্তত ১ হাজার জনের কোনো উপসর্গ নেই।

পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লকডাউন চলকালে আইনশৃঙ্খলা অবস্থা নিশ্চিত করতে প্রায় ৮০ হাজার পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছে।

লাতিন আমেরিকার দেশগুলোতে করোনায় আক্রান্তে ব্রাজিলের পরেই পেরুর স্থান। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮ হাজার ছাড়িয়েছে; আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার।

আক্রান্তদের অধিকাংশই রাজধানী লিমার। মোট আক্রান্তের অর্ধেকের বেশিই এই নগরীর বাসিন্দা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, লকডাউনে জনসাধারণ সামাজিক দূরত্বসহ অন্যান্য বিধিনিষেধ মানছে কি-না তা দেখতে হাট-বাজার ও রাস্তাঘাটে টহল দেওয়ার সময়ই অধিকাংশ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য