,

বিয়ের দাবিতে প্রেমিকা বাড়িতে, বিয়ে করতে গেলেন প্রেমিক!

news-image

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলায় বিয়ের দাবিতে স্থানীয় শাকিল মিয়ার (২২) বাড়িতে অবস্থান নিয়েছে তার প্রেমিকা (১৬)। গতকাল বুধবার বিকেলে নবম শ্রেণির ওই স্কুলছাত্রী অনশনে বসলেও আজ বৃহস্পতিবার কৌশলে অন্যত্র বিয়ে করতে গেছেন তার প্রেমিক।

উপজেলার জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া গ্রামের বাসিন্দা শাকিল মিয়া। তার বাবার নাম এনারুল ইসলাম।

প্রেমিককে বিয়ের দাবিতে কিশোরীর অবস্থানের বিষয়টি জানতে পেরে শাকিলের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন এই প্রতিনিধি। কিশোরী জানায়, গত এক বছর ধরে শাকিলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। এর মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন শাকিল। বুধবার তারই এক বন্ধুর মাধ্যমে কিশোরী জানতে পারে শাকিলের বিয়ের কথা।

নবম শ্রেণির ওই স্কুলছাত্রী বলে, ‘শাকিল বিয়ে করতে যাবে শোনার পর আমি তার বাড়িতে অবস্থান নেই। কিন্তু তার পরিবার আমাকে তাদের বাড়ির গেটে রেখে চালাকি করে বের হয়ে যায়। জানতে পেরেছি শাকিল বিয়ে করে ফেলেছে। এখন পর্যন্ত (বিকেল) তারা বাড়িতে ফেরত আসেনি।’

কিশোরীর দাবি, শাকিল তাকে বিয়ে না করলে, সে নিজের বাড়ি ফিরে যাবে না। সে এখনও শাকিলের বাড়িতে অবস্থান করছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য