,

করোনা : ভারতে একদিনে ৩৫৭ মৃত্যুর রেকর্ড

news-image

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৯ হাজার ৯৯৬। এসময়ের মধ্যে এ রোগে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ।বৃহস্পতিবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে এ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে তিন শতাধিক মৃত্যু হয়েছে। দেশটিতে এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ১০২ জন।

ভারতে টানা নয়দিন ধরে দৈনিক নয় হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। মোট শনাক্ত রোগী ২ লাখ ৮৬ হাজার ৫৭৯ জন, যা বিশ্বে পঞ্চম সর্বোচ্চ। তাদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৪১ হাজার ২৯ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য যথাক্রমে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ ও পশ্চিমবঙ্গ। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই শনাক্ত রোগী ৯৪ হাজার ৪১ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য