,

ব্রাহ্মণবাড়িয়ায় কাঁঠালের বাম্পার ফলন, আশানুরুপ মূল্য পাচ্ছে চাষিরা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার জেলার মর্ধ্যে বিজয়নগর,আখাউড়া ও কসবা উপজেলায়  এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। এর মর্ধ্যে বিজয়নগর উপজেলায় সবচেয়ে বেশি কাঁঠালের ফলন  হয়েছে। এই উপজেলায় যে কয়েকটি কৃষির ভাল ফলন হয় তার মধ্যে কাঁঠালের সুনাম দেশ জুড়ে। এখানকার কাঁঠাল মিষ্টি ও সুস্বাদু হওয়ায় সারা দেশেই এর কদরও রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় শত বছর পূর্ব থেকে বিজয়নগর উপজেলায় কাঁঠাল উৎপন্ন শুরু হয়। জায়গা ও শ্রম কম হওয়াই কাঁঠাল উৎপন্ন হয় বলেই জমিতে কাঁঠালে রূপান্তর করেছেন চাষীরা। ফলন হওয়ার পর থেকে দুই দফায় কাঁঠাল বিক্রি হয়।
উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর, কাঞ্চনপুর, কাশিমপুর, সিঙ্গারবিল, চম্পকনগর, আদমপুর, কালাছড়া, মেরাশানী, সেজামুড়া, কামালমুড়া, নুরপুর, হরষপুর, মুকুন্দপুর, নোয়াগাঁও, অলিপুর, কাশিনগর, ছতুরপুর, বক্তারমুড়া, রূপা, শান্তামুড়া, কামালপুর, কচুয়ামুড়া, গোয়ালনগর, ভিটিদাউপুর এলাকায় কাঁঠাল উৎপন্ন হয়।উপজেলার প্রায় বাড়িতে একটি করে কাঁঠাল গাছ আছে। যাদের বাড়িতেই একটু জায়গা আছে, তারা প্রত্যেক বাড়িতে কাঁঠাল গাছ লাগান। এসব গাছে দেশীয় আনারইসা জাতের কাঁঠাল উৎপন্ন হয়।
উপজেলার আউলিয়া বাজার, সিংগারবিল, হরষপুর, চম্পকনগর বাজারে বিক্রি হয় অধিকাংশ কাঁঠাল। এসব বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী, ভৈরব, নোয়াখালী, চাঁদপুর, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল, ফেনী ও রাজধানীর ব্যবসায়ীরা পায়কারী দরে কাঁঠাল কিনে নিয়ে যায়। সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, করোনা ভাইরাসের ফলে অনেক ফসলের দাম কমে গেলেও কাঁঠালের দাম ঠিকই আছে। গতবছর থেকে এই বছর কাঁঠালের দামের কোন পরিবর্তন হয়নি বলেও কয়েকজন ব্যবসায়ীরা জানান। প্রতি একশ’ত ভাল জাতের কাঁঠালের দাম ৮ হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের প্রতি একশ’ত কাঁঠাল গড়ে ৫ থেকে ৭হাজার টাকায় বিক্রি হচ্ছে ।
কাঁঠাল বাগান মালিক হাসান মিয়া ও কাউছার মিয়া বলেন, এবছর কাঁঠালের দাম ভালই। ভাল কাঁঠালের দাম ভালই পাওয়া যাচ্ছে। বড় সাইজের কাঁঠাল একটু বেশি আবার মাঝারি কাঁঠালের দাম একটু কম হয়।
বিজয়নগরউপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল বলেন, এবছর উপজেলাতে ১০০ হেক্টর জমিতে কাঁঠাল চাষ হয়েছে। এখানকার দেশীয় আনারইসা জাতের কাঁঠাল মিষ্টি ও সুস্বাদু হওয়ায় সারা দেশেই এর কদর রয়েছে। আমরা কৃষকদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগীতা করছি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা