,

পরিবারের ১০ সদস্যসহ এমপি মোছলেম উদ্দিন করোনায় আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য (এমপি) মোছলেম উদ্দিন আহমদ। তিনি ছাড়াও তার পরিবারের আরও ১০ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, পরিবারের ১০ সদস্যসহ চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন।

জেলা সিভিল সার্জন জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এমপিসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক সদস্য এবং এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরের লালখান বাজারের বাসা থেকে সংসদ সদস্যের পরিবারের ১৫ জনের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে পাঁচজনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই পজিটিভ।

এর আগে, বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান পরিবারের ১১ সদস্যসহ করোনায় আক্রান্ত হন। এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় কোনো সংসদ সদস্য ও তার পরিবারে সদস্যদের করোনা শনাক্ত হলো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য