,

এনআরবি ব্যাংক ম্যানেজারের করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের চট্টগ্রামের লোহাগাড়া শাখার ম্যানেজার মেজবাউল হক আরমান (৪৮) মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান।

মেজবাউল হক আরমানের বন্ধু ও কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রমজান মাসের মাঝামাঝি সময় থেকে অসুস্থ হলেও ডাক্তারের পরামর্শ না নিয়ে অবহেলা করেন মেজবাউল হক আরমান। পরে অবস্থার অবনতি হলে রোববার (৭ জুন) কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালে ভর্তি হন তিনি। ওইদিন রাত ১২টার দিকে জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্ট তীব্র হলে সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে।

এর আগে তার নমুনা করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই করোনার চিকিৎসায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়।

মেজবাউল হক আরমান কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শাহ আহমদের পাড়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা আরমান ২০০২ সালে জনতা ব্যাংক দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন।

এর আগে গত ২২ মে রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এস আলম গ্রুপ ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলমের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য