রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থমন্ত্রী আজ বাজেট প্রস্তাব উত্থাপন করবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এটি হবে অর্থমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় বাজেট।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এবারের বাজেট নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব জুড়ে প্রাণঘাতী করোনোভাইরাসের কারণে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কা বাংলাদেশের অর্থনীতিতেও লেগেছে। এ অবস্থা কতদিন চলবে তারও সঠিক তথ্য কারো জানা নেই। এ অবস্থায় দেশের অর্থনীতির হাল ধরে রাখা অত্যন্ত কঠিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় সে কাজ চালিয়ে যাচ্ছেন আ হ ম মুস্তফা কামাল।

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উপস্থাপনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অর্থমন্ত্রী তার গুলশানের বাসা থেকে সংসদ ভবনের উদ্দেশে রওয়ানা দেবেন। প্রথা অনুযায়ী ১২টায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক হবে। সেখানে ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন দেয়ার পাশাপাশি আগামী ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হবে। এরপর সেটি রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের কাছে পাঠানো হবে। এ সময় জাতীয় সংসদে নিজ অফিস কক্ষে রাষ্ট্রপতির অবস্থান করার কথা রয়েছে।

এবারই প্রথম বাজেট অনুষ্ঠানে কোনো সংবাদকর্মী থাকতে পারছেন না। এজন্য বাজেটের দলিলাদি সংসদের পশ্চিম প্রান্তের মিডিয়া সেল থেকে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু