,

ভার্চুয়াল কোর্টে জামিন জালিয়তি করায় আইনজীবীকে শোকজ

news-image

নিজস্ব প্রতিবেদক : ভুয়া এজাহার দাখিল ও তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে জামিন নেওয়ার অভিযোগে খুলনার দিঘলিয়ার একটি হত্যা মামলার ৫ আসামির জামিন বাতিল করেছে হাইকোর্ট।

একইসঙ্গে তারা যদি ইতোমধ্যে জামিনে বেরিয়ে যান তাহলে সাত দিনের মধ্যে ওই আসামিদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশের পাশাপাশি তাদের আইনজীবীকে (আবু হেনা মোস্তফা কামাল) কারণ দর্শাতে বলা হয়েছে।

ওই আইনজীবী আর ভার্চুয়াল আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না বলে জানিয়েছে হাইকোর্ট।জালিয়াতির বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হাইকোর্টের নজরে আনার পর বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেয়।

আসামিরা যদি আত্মসমর্পন না করে তাহলে তাদের গ্রেপ্তার করতে খুলনার পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

মামলার নথির বরাত দিয়ে তিনি দেশ রূপান্তরকে জানান, গত বছরের ৬ সেপ্টেম্বর খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট বাজারের পাশে কাঠালতলা ভ্যান স্ট্যান্ডে দিনের বেলায় টিপু শেখের ওপর হামলা করে কতিপয় দুবৃত্ত। টিপুকে খুলনা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এজাহারে নাম থাকা ৩২ আসামির মধ্যে ৫ আসামি সোহাগ শেখ, সেলিম শেখ, জুয়েল শেখ, লুৎফর শেখ ও আব্দুল্লাহ মোল্লা হাইকোর্টে জামিনের আবেদন করে। গত ১৮ মে হাইকোর্টের এই বেঞ্চ তাদের নিয়মিত আদালত খোলা হওয়া পর্যন্ত জামিন দেন। তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী ছিলেন আবু হেনা মোস্তফা কামাল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরো জানান, ১৮ মে আসামিরা জামিন পান। তবে, মামলার বাদী পক্ষের আইনজীবীর মাধ্যমে তারা জানতে পারেন আসামিপক্ষ জালিয়াতির মাধ্যমে জামিন নিয়েছে। এরপর অনুসন্ধানে তারা দেখতে পান ভুয়া এজাহার বানিয়ে এমনভাবে অভিযোগ সাজানো হয়েছে যে আসামিদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ নেই। অথচ পাঁচ আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন।

তিনি বেলেন, এ ছাড়া মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে গত বছরের ২১ ডিসেম্বর। অথচ আসামীপক্ষ বলেছে মামলা তদন্তাধীন।

ড. মো. বশির উল্লাহ বলেন, জালিয়াতির এ বিষয়টি বুধবার বিষয়টি আদালতের নজরে আনা হলে হাইকোর্ট তাদের জামিন বাতিল করেন। একই সঙ্গে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তাদের আইনজীবীকেও কারণ দর্শানোসহ তিনি আর ভার্চুয়াল আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশ দেয় হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য