,

রংপুরে জুয়ের্লাসের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে এক জুয়ের্লাসের কারখানা থেকে আনোয়ার হোসেন (৩৫) নামের এক স্বর্ণ শিল্পী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে রংপুর নগরীর নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় সংলগ্ন সাগর জুয়ের্লাসের কারখানার একটি কক্ষ থেকে ওই শ্রমিকের রশি দিয়ে ফাঁস টাঙ্গানো লাশ উদ্ধার করা হয়।রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ শ্রমিকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, নিহত আনোয়ার হোসেন নিউ জুম্মাপাড়া পাকার মাথা এলাকার মৃত মাসুম মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে সাগর জুয়ের্লাসে কারিগর হিসেবে কাজ করে আসছিল। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী জানান, সকাল ১১টার দিকে ব্যবসায়ী সমিতির অফিস সহকারী আসলাম ফোন করে বলেন সাগর জুয়ের্লাসের কারিগর আনোয়ার হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের রমেক হাসপাতালে পাঠিয়েছে।

রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম জানান, নিহত আনোয়ার হোসেন ইউনিয়নের একজন সাধারণ সদস্য। কী কারণে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে ইউনিয়নের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য