,

বাজেট অধিবেশন শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণজনিত বৈশ্বিক মহামারীর মধ্যে বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হয়।

এ অধিবেশনে বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি বর্তমান সরকারের দ্বিতীয় বাজেট।

অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও জামাল নজরুল ইসলাম, সংসদ সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব আনেন।

করোনাভাইরাস সংক্রমণকালে অনুষ্ঠেয় বাজেট অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পরিকল্পনা নিয়েছে জাতীয় সংসদ। সংসদ সচিবালয়ের বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বাইরে অন্যদের যেতে নিষেধ করা হয়েছে। অন্য সময়ে সাংবাদিকরা বাজেট অধিবেশন শুনতে উপস্থিত থাকতে পারতেন।

তবে এবার সংসদে যেতে নিষেধ করা হয়েছে করোনা আক্রান্ত সাংসদ ও বয়োজ্যেষ্ঠর। এর সংখ্যা প্রায় ৩৫ জন। সাড়ে ৩ শ সংসদ সদস্যের মধ্যে ৩৫ জনকে বাদ দিয়ে বাকি যারা রয়েছেন তাদের চার ভাগ করা হয়েছে। অর্থাৎ একজন সদস্যের এই অর্থবছরের বাজেট অধিবেশনে মাত্র তিন দিন সংসদে গেলেই চলবে।

তবে প্রধানমন্ত্রী সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা, অর্থমন্ত্রী, সরকার দলীয় চিফ হুইপ ও বিরোধীদলীয় হুইপ প্রতিদিন সংসদে উপস্থিত থাকতে পারবেন। এর বাইরে অন্য সবাইকে ১২ কার্যদিবসের এই বাজেট অধিবেশনে মাত্র তিন দিন সংসদে উপস্থিত থাকলেই চলবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য