,

আল্লামা শফীর শারীরিক অবস্থার উন্নতি

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : হেফাজত ইসলামের আমির ও হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

তিনি এখন কথা বলতে পারছেন। তবে এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রেই (আইসিইউ) রয়েছেন।

বুধবার দুপুরে আহমদ শফীর সর্বশেষ অবস্থা জানিয়েছেন তার ছেলে হেফাজতে ইসলামের নেতা মাওলানা আনাস মাদানী।

এর আগে সোমবার সন্ধ্যায় আনাস মাদানী বলেন, শারীরিক অবস্থার অবনতির হলে শুক্রবার রাতে আব্বুকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার থেকে তিনি অসুস্থবোধ করছিলেন।

তিনি বলেন, হাটহাজারী মাদ্রাসায় তার কক্ষে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে আব্বুকে অক্সিজেন দেওয়া হয়েছিল।

আহমদ শফীর চিকিৎসার জন্য ৯ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা দেখভাল করছেন। করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।

এর আগে গত ১১ এপ্রিল বার্ধক্যজনিত শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে হেফাজতের আমির আল্লামা আহমদ শফিকে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর ২৬ এপ্রিল তিনি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ফেরেন।

ওই সময় চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে করোনা নেগেটিভ এসেছিল।

৯০ বছর বয়সী আল্লামা শফী ডায়াবেটিস, হার্টের সমস্যা, ব্লাড প্রেশার ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য