,

ভাইরাল হলো মাঝরাতে শুভশ্রীর চকলেট খাওয়ার ছবি

news-image

বিনোদন ডেস্ক : মাঝরাতে ফ্রিজ থেকে চুপিচুপি চকলেট বের করে খাচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি। আর ভাবির এই কাণ্ড ক্যামেরাবন্দি করেছেন ননদ সৃষ্টি পাণ্ডে।

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করা মাত্রই মন্তব্যের বন্যা বয়ে গেছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রফিয়াত রশিদ মিথিলা, কৌশানীসহ অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। সবাই ‘পরিণীতা’ নায়িকাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যেখানে ডটেড কালো ম্যাটারনিটি পোশাকে দেখা যাচ্ছে তাকে। বেবি বাম্পের ছবি এর আগেও পোস্ট করেছিলেন অভিনেত্রী। তবে এবার আরও স্পষ্ট।

মাস খানেক আগে দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনই এই সুখবর দেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লেখেন, “আমরা প্রেগন্যান্ট।” সেখানে রাজের টি-শার্টে লেখা, ‘হবু বাবা’ ও শুভশ্রীর টি-শার্টে লেখা ‘হবু মা’। করোনা আবহের মধ্যে এ সুখবর ভক্তদের মাঝে আনন্দের বন্যা বইয়ে দেয়।

সর্বশেষ রাজের পরিচালনায় ‘ধর্মযুদ্ধ’ সিনেমায় অভিনয় করেন শুভশ্রী। কিন্তু করোনার কারণে সিনেমাটি আটকে গেছে। এর মধ্যে স্ট্রিমিং সাইটে মুক্তির গুজব উঠলেও অস্বীকার করেন রাজ। জানান, প্রেক্ষাগৃহের জন্যই সিনেমাটি বানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য