,

করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ৪ লাখ ১১ হাজার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তে সংখ্যা প্রায় সাড়ে ৭২ লাখ। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ১১ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পৌনে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ লাখ ৩৭ হাজার ৯৩ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ১১ হাজার ১৪৪ জনের।

বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৭৯ হাজার ৮৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১১ হাজার ৯৭৯ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান চার নম্বরে। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৫৮১ জন এবং মৃত্যু হয়েছে ৪০ হাজার ৯৬৮ জনের।

আক্রান্ত বিবেচনায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল মৃত্যুতে রয়েছে তৃতীয় স্থানে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৯ হাজার ৫০৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৪০৬ জনের।

মৃত্যু বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান সাতে। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৫৬১ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৪৩ জনের।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপের আরও দুই দেশ- ফ্রান্স ও স্পেনও। ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৫২৩ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৯৯ জনের। আর স্পেনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৯৬৬ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৩৬ জনের।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্ত বিবেচনায় বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ১৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৫০ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা