,

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৫৯

news-image

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। এটিকে মুসলিম পরিচয়ধারী জিহাদিদের হামলা বলে দাবি করছে পশ্চিমা সংবাদমাধ্যম।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে বোর্নো রাজ্যের গুবিও জেলার প্রত্যন্ত একটি গ্রামে ঢুকে এই হত্যাকাণ্ড চালায় সন্ত্রাসীরা। একইসঙ্গে ওই গ্রামও জ্বালিয়ে দেয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে এটিকে ‘প্রতিশোধমূলক’ হামলা বলে উল্লেখ করছে। সন্ত্রাসীদের দমনে ওই এলাকায় সেনাবাহিনীর তৎপরতার প্রতিশোধই হয়ে থাকতে পারে এই হামলা।

বার্তা সংস্থা এএফপি ঘটনাস্থল থেকে ৫৯ মরদেহ উদ্ধারের কথা বললেও রয়টার্সের খবরে বলা হয়েছে, সেখানে ৬৯ জনকে হত্যা করা হয়েছে।

এএফপি বলছে, সম্প্রতি সন্ত্রাসীরা ওই গ্রাম থেকে গবাদি পশু লুট করতে গেলে তাদের ওপর হামলা চালায় এলাকাবাসী। এতে কয়েকজন সন্ত্রাসী প্রাণ হারানোয় তার প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।

তবে রয়টার্স বলছে, সন্ত্রাসীদের দমনে ওই এলাকায় তৎপর নিরাপত্তা বাহিনীর কাছে গ্রামবাসী গোপনে তথ্য পাচার করে থাকে, এমন ধারণা থেকেই এ হত্যাণ্ড চালিয়েছে সন্ত্রাসীরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য