,

নবীনগরে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব না মানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রপ্রতিনিধ : নবীনগরে করোনাভাইরাস প্রতিরোধে ও এর প্রার্দুভাব ঠেকাতে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব না মানায় মঙ্গলবার উপজেলা সদরে ও আশপাশের এলাকায় ৮৯ জনকে আর্থিক জরিমানা করেছেন ইউএনও মোহাম্মদ মাসুম ও এসিল্যান্ড ইকবাল হাসানের ভ্রাম্যমান আদালতের যৌথ টিম।

জানা যায়, গত ৩ দিনে নবীনগর উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৪০ জন হওয়াতে উপজেলাবাসীর মধ্যে ভীতির কারণ হয়ে দাঁড়ায়। হু হু করে করোনা রোগীর সংখ্যা বাড়ার পেছনে অনেকেই উপজেলাবাসীর বেপরোয়া চলাফেরা, সরকারের স্বাস্থ্য বিধিকে না মানার প্রধান কারণ হিসেবে দেখছেন। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ও উপজেলা সহাকারি কমিশনার ইকবাল হাসান উপজেলা সদরসহ আশপাশের এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মুখে মাস্ক না পড়া ও সামাজিক দূরত্ব মেনে না চলার কারণে ৮৯ জনকে ১০০ টাকা করে মোট ৮ হাজার ৯ শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেন নবীনগর এস.আই তোফাজ্জল এর নেতৃত্বে এক দল পুলিশ।

নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, সরকারের বিধি নিষেধ না মানার আমরা আজকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই আর্থিক জরিমানা করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা