,

লকডাউনে হেয়ার কাট দেওয়ায় জরিমানা আট লাখ টাকা

news-image

অনলাইন ডেস্ক : জার্মানিতে লকডাউনের নিয়মভঙ্গের একাধিক ঘটনা শিরোনামে উঠে এসেছে। কখনও নিয়ম অমান্য করে কেউ পৌঁছে গিয়েছেন শপিং মলে তো কেউ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন। সুরক্ষাবিধি না মেনেই লকডাউনের আবহে হেয়ার স্টাইলিস্ট ডেকে বাড়িতেই চুল কাটেন বরুশিয়া ডর্টমুন্ড ক্লাবের দুই তারকা জ্যাডোন স্যাঞ্চো এবং ম্যানুয়েল আকানজি। এতেই বড় ভুল করে বসেছেন তারকা দুই ফুটবলার।

সেই ছবি আবার তারা ফলাও করে পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায়, ফুটবলার ও হেয়ার স্টাইলিস্ট, কারও মুখেই নেই মাস্ক। চুল কাটার সময় হাতে গ্লাভসও পরেননি হেয়ার স্টাইলিস্ট। এ খবর জার্মান ফুটবল ফেডারেশনের কাছে যেতেই কড়া পদক্ষেপ করা হয়। জার্মান ফেডারেশন জানায়, নিয়মভঙ্গের দায়ে মোটা অঙ্কের জরিমানা করা হয় তাদের। জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় আনুমানিক আট লক্ষ ৫৩ হাজার টাকা করে জরিমানা গুনতে হয় তাদের।

ফেডারেশন জানায়, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি না মেনেই স্যাঞ্চোরা হেয়ারকাট করেছেন। যার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার ছিল। সেই জন্যই তাদের আট হাজার ৯০০ ডলার জরিমানা করা হয়। কিন্তু ফেডারশনের এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না স্যাঞ্চো। টুইটারে ক্ষোভ উগরে দিয়ে ইংলিশ স্ট্রাইকার বলছেন, এই সিদ্ধান্ত নিতান্তই হাস্যকর। যদিও কিছুক্ষণের মধ্যেই টুইটটি মুছে ফেলেন তিনি।

যদিও এমন ঘটনায় এই দুই ফুটবলারদের পাশে দাঁড়িয়েছে ডর্টমুন্ড। জানিয়েছে, বুন্দেসলিগায় নিয়মভঙ্গ করেননি তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা