,

করোনা বেশি ঝুঁকি টাক মাথা!

news-image

অনলাইন ডেস্ক : আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেই সংক্রমণ করে করোনাভাইরাস। টাক মাথা হলে সেই ঝুঁকি আরও বাড়িয়ে দেয় বলে এক গবেষণায় উঠে এসেছে।

গবেষকদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। গবেষকদের দাবি, মাথায় চুল নেই-এমন পুরুষদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি।

যুক্তরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক কার্লোস ওয়াম্বিয়ার নেতৃত্বে গবেষণাটি করা হয়েছে। এমনকি কয়েকজন গবেষক টাক মাথাকে ঝুঁকির কারণ হিসেবে ঘোষণা করতে চাচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গবেষক ডা. ফ্রাঙ্ক গ্যাব্রিন করোনায় মারা যাওয়ার পর তার নাম অনুসারে এই ঝুঁকির নামকরণ করা হয়েছে গ্যাব্রিন সাইন। ওই চিকিৎসকের মাথায়ও টাক ছিল।

গেল বছরের শেষ থেকে চীনের উহানে করোনার উৎপত্তির পর দেখা যায়, করোনাভাইরাসে পুরুষদের মারা যাওয়ার সম্ভাবনা বেশি। সম্প্রতি যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগের একটি প্রতিবেদনে দেখা গেছে যে, করোনায় কর্মক্ষম বয়সী পুরুষদের মারা যাওয়ার সম্ভাবনা নারীর চেয়ে দ্বিগুণ।

কিন্তু টাক মাথার সঙ্গে করোনা আক্রান্তের ঝুঁকির বিষয়টা বিজ্ঞানীরা এতদিন বুঝে উঠতে পারছিলেন না। তারা মানুষের জীবনযাত্রা, ধূমপান এবং বিভিন্ন লিঙ্গের মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতার পার্থক্যের মতো বিষয়গুলোর সঙ্গে সম্পর্ক খোঁজার চেষ্টা করে যাচ্ছিলেন।

সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, পুরুষদের শরীরের হরমোন চুল পড়ার ক্ষেত্রেই নয়, বরং করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মতো বিষয়গুলোতেও প্রভাব রাখতে পারে। এই ফলাফল থেকে তারা ধারণা করছেন, মাথায় টাক পড়া ঠেকাতে বা ক্যান্সার চিকিৎসায় হরমোন নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো করোনা চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে।

প্রফেসর ওয়াম্বিয়ার বলেন, ‘আমরা ধারণা করছি, অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনগুলোর মাধ্যমে আমাদের কোষে ভাইরাস প্রবেশ করে।’

এর পরপরই অধ্যাপক ওয়াম্বিয়ারের নেতৃত্বে স্পেনে দুটি জরিপ চালোনো হয়। সেখানে দেখা গেছে, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে টাক মাথার পুরুষদের সংখ্যা অন্যদের তুলনায় অনেক বেশি। তবে এ নিয়ে যথার্থ প্রমাণ খুঁজে পেতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন মনে করছেন বিজ্ঞানীরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা