,

গর্ভবতী নয় এমন মহিলাদের মাতৃত্বকালীন ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সদস্য মুক্তা বেগমের বিরুদ্ধে

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগরে মাতৃত্বকালীন ভাতা নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। গর্ভবতী নয় এমন বেশ কয়েকজনের নাম তালিকায় অন্তর্ভুক্তি করে সোনালী ব্যাংক নবীনগর শাখা থেকে টাকা উত্তোলন করা হয়েছে। অথচ তালিকায় অন্তর্ভুক্ত ব্যাক্তিরা ব্যাংক থেকে টাকা নেননি এবং ওই টাকা সম্পর্কে অবগতই ছিলেন না। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে।

জানা গেছে, গত ২৪ মে শিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা রুপা আক্তারের স্বামী মোজাম্মেল হক লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলেও স্ত্রীর মাতৃত্বকালীন ভাতার ২২ হাজার টাকা পেয়ে ওই অভিযোগে পুনরায় প্রত্যাহার করেন মোজাম্মেল। ৪, ৫ ও ৬নং সংরক্ষিত মহিলা মেম্বার মুক্তা বেগম এর বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতা আত্মসাতের এই অভিযোগ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এলাকাবাসীর মুখে মুখে।

মাতৃত্বকালীন ভাতা পাবেন না এইরকম মহিলাদের নাম অন্তর্ভুক্ত করেছেন, অথচ তারা নিজেরাও জানেন না যে, মাতৃত্বকালীন ভাতার ওই তালিকায় তাদের নামে দেয়া হয়েছে। সোনালী ব্যাংক নবীনগর শাখা থেকে ওই মহিলা মেম্বার মুক্তা বেগম স্বাক্ষর জাল করে এই টাকা উত্তোলন করেছেন। এছাড়াও এলাকায় সরকারি ড্রাম বিতরণ নিয়েও মুক্তা বেগম এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল।

এ ব্যাপারে স্থানীয় মোজাম্মেল এর পিতা আব্দুর রব বলেন, আমার ছেলে অভিযোগ করার পর আল্লাহর কুদরতে ওই গায়েবী টাকা মহিলা মেম্বার মুক্তা বেগম আমাদের বাড়িতে এসে ভাতার ২২ হাজার টাকা দিয়ে গেছে এবং পরদিন আমার ছেলেকে সাথে নিয়ে গিয়ে অভিযোগ তুলে আনে। এ ব্যাপারে স্থানীয় শেখ খানের স্ত্রী রিনা বেগম বলেন অভিযোগ করার পর মহিলা মেম্বার মুক্তা বেগম আমাদের বাড়িতে এসে ভাতার ২২ হাজার টাকা দিয়ে গেছে
এ বিষয়ে আরেক স্থানীয় জহর মিয়ার স্ত্রী শাপলা বেগম বলেন, অভিযোগ দেয়ার পর মহিলা মেম্বার ভাতার টাকা নিয়ে আমাদের বাড়িতে আসে, আমরা এই ভাতা পাওয়ার উপযুক্ত নই বিধায় আমরা ওই টাকা ফিরিয়ে দেই।

৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সামসু মিয়া বলেন, এই পর্যন্ত যতজন টাকা উত্তোলন করছে তার কেউ গর্ভবতী না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রীমহল এই ধরনের কাজ করে যাচ্ছে।

এ ব্যাপারে কনিকাড়া গ্রামের সন্তান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার বলেন, করোনায় অসহায় মানুষের দুঃখ-কষ্টকে লাঘব করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহতি উদ্যোগকে নস্যাৎ করতেই এই রকম কাজ করা হচ্ছে বলে আমার ধারণা। তিনি আরো বলেন, এরকম অভিযোগ নজির বিহীন। এ ঘটনার সুষ্ট তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

এ ঘটনায় অভিযুক্ত মহিলা মেম্বার মুক্তা বেগম বলেন, ৭জন নয় ৪জনের টাকাই আমি তাদের কাছে বুঝিয়ে দিয়েছি।

প্রেরক: শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি;

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি