,

নবীনগরে তিন পরিবারে ১৯জনের করোনা শনাক্ত

news-image
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিন পরিবারে নতুন করে আরো ১৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৬৫ জন করোনায় আক্রান্ত হলেন। তবে এদের মধ্যে ২০ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।  জানাযায়, গতকাল  শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে নবীনগর সরকারী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঠানো রিপোর্টে যে ১৯ জনের করোনা পজিটিভ এসেছে তারা হলেন- নবীনগর কলেজ পাড়ার মৃত সামসুল হক মিয়ার পরিবারে ৯জন, নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের বাবলী দাসের পরিবারে ৪ জন, উপজেলার বাঙ্গরা গ্রামের মজনু সরকারের পরিবারের ৬ জন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মোশরাত ফারখান্দা জেবিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,তিন পরিবারে ১৯জন সহ নবীনগর উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৬৫জন,তাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২০জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য