,

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ চলছে। সম্প্রতি হোয়াইট হাউসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পুলিশের নির্যাতনের অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

প্রেসিডেন্ট ও অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে মামলাটি করেছে মানবাধিকার সংগঠন দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (আকলু)। ‘ব্ল্যাক লাইভ ম্যাটারস’ নামের একটি সংগঠনের পক্ষে মামলাটি করে তারা। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

সোমবার হোয়াইট হাউসের সামনে যখন বিক্ষোভ চলছিল তখন পাশেই একটি গির্জায় ট্রাম্পের যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হয়। তারপর ট্রাম্প ওই গির্জায় গিয়ে বাইবেল হাতে ছবি তোলেন। পরে এ নিয়েও সমালোচনার মুখে পড়েন তিনি।

তার গির্জায় যাওয়ার পথ ‘পরিষ্কার’ করতে হোয়াইট হাউসের সামনে অবস্থান নেওয়া শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের টিয়ার শেল ছুঁড়ে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে পুলিশ। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে এমন দমনাভিযানের কারণে তোপের মুখে পড়া ট্রাম্পের বিরুদ্ধে এবার মামলা দায়ের হলো।

মামলায় এজহারে উল্লেখ করা হয়েছে, কোনো রকম সতর্ক বার্তা না দিয়েই শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে হামলা করে পুলিশ। সেখানে উপস্থিত সাংবাদিকেরা জানিয়েছেন, সেদিনের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। পুলিশের শক্তি প্রয়োগের কোনো প্রয়োজন ছিল না।

অ্যাটর্নি জেনারেল বারের দাবি, ঘটনার দিন হোয়াইট হাউসের সামনে নিরাপত্তা জোরদারে ব্যক্তিগতভাবে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু ট্রাম্পের ছবি তুলতে যাওয়ার পথ ‘পরিষ্কার’ করতে বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগের কোনো নির্দেশ পুলিশকে দেননি বলে জানান তিনি।

সিএনএন বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই বিক্ষোভকে ব্যবহার করতে চাইছে। এই ঘটনার এক দিন আগে তিনি অঙ্গরাজ্যগুলোতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে গভর্নরদের উৎসাহ দেন। আর ট্রাম্পকে সহায়তায় যুক্ত হয়েছের উইলিয়াম বার।

যুক্তরাষ্ট্রের এই গণবিক্ষোভের উৎপত্তিস্থল মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে। জাল নোট ব্যবহারের অভিযোগে আটক টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েড গত সপ্তাহে পুলিশের হাতে নিহত হন। তার দেশটির সহস্রাধিক শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য