,

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা-ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের টোল প্লাজা এলাকা থেকে ৫৪ কেজি গাঁজা, ২৬৩ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার সকালে অভিযানে মাদক পাচারের কাজে ব্যবহৃত   কাভার্ড ভ্যান’টি জব্দ করা হয়।
এসময় আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন,ঝালকাঠি জেলার বাসিন্দা ফজলে আলীর ছেলে মোঃ রানা (২৪), নাটোর জেলার হাট সিংহার্দ এলাকার মো: দুলাল মিয়ার ছেলে মোঃ মান্না (১৯), হবিগঞ্জের মাধবপুর এলাকার মো: মধু মিয়ার ছেলে মোঃ সাজন মিয়া (২২) ও বেল্লাল মিয়ার ছেলে মোঃ রিপন (২৩)।  ভৈরব র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়ার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে আশুগঞ্জ  সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার পূর্ব পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কে একটি কাভার্ড ভ্যান গাড়ি আটক করে তল্লাশী চালিয়ে গাঁজা-ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৪,৫০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৫১,৭০,৫০০/টাকা।  আসামীর বিরুদ্ধে জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য