,

দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮২৮

news-image

নিজস্ব প্রতিবেদক : ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আরও ২ হাজার ৮২৮ জনের শরীরে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯০ জন।

আক্রান্তদের মধ্যে মৃত্যু দাঁড়িয়েছে ৮১১ জনে। চব্বিশ ঘণ্টায় ৬৪৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

দেশে পরীক্ষার বিবেচনায় কভিড-১৯ শনাক্তের হার ২০.০৭ শতাংশ; সুস্থতার হার ২১.০২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, সবশেষ একদিনে মৃত্যুবরণ করাদের মধ্যে ২৩ জন পুরুষ, সাতজন নারী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য